এবার ডাসার থানার ওসি প্রত্যাহার

এক দিনের মাথায় মাদারীপুরের কালকিনি থানার পর এবার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

তবে কিসের অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে তার সুস্পষ্ট কোন কারন বলা হয়নি। নতুন ওসি যোগদানের বিষয় টি ও নির্বাচনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

এর আগে গতকাল মাদারীপুর ৩ আসনের অন্তর্ভুক্ত কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানকেও প্রত্যাহার করা হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, নির্বাচনক কমিশনের সিদ্ধান্তে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। নতুন ওসি যোগদানের বিষয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।