আমাকে ডাউন করলে ইন্ডাস্ট্রি একজন হিরো হারাবে: বাপ্পি

‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় চিত্রনায়ক বাপ্পির থাকা না থাকা নিয়ে চলছে বিতর্ক। বিগ বাজেটের এই সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েও বাদ পড়েছেন বলে জানা গেছে। তবে নায়কের দাবি, বাদ হননি, তিনি নিজেই সরে গেছেন। 

গুঞ্জন রয়েছে, কয়েকজন ‘ফ্যান মেইড’ আকারে পোস্টার বানিয়ে অনলাইনে ছেড়েছেন। সেগুলো সম্পর্কে বাপ্পি অবগত। যেখানে প্রযোজক কিংবা পরিচালকের নাম নেই। বাপ্পীর এসব কাজ ভালো ভাবে নেয়নি ‘অপারেশন জ্যাকপট’ সংশ্লিষ্টরা!

ছবিটি করার ব্যাপারে আগে থেকে কাউকে জানাতে পারবেন না বাপ্পি, কিন্তু সোশ্যালে কিছু ফ্যান মেইড পোস্টার ছড়িয়েছে যেগুলো সম্পর্কে বাপ্পী অবগত। কিন্তু সেখানে প্রযোজক কিংবা পরিচালকের নাম নেই। নায়কের এমন কাণ্ড ভালো চোখে নেননি ‘অপারেশন জ্যাকপট’ সংশ্লিষ্টরা! শর্ত ভঙ্গ করায় চুক্তির তিনদিন পরে বাপ্পিকে বাদ দেয়া হয়েছে। কিন্তু নিজের পেজ থেকে লাইভে এসে বাপ্পি জানান, তার সঙ্গে রীতিমতো প্রতারণা করা হয়েছে।

প্রতারণার অভিযোগ তুলে বাপ্পি বলেন, আমাকে মৌখিকভাবে যা বলেছিল সেটা বিশ্বাস করে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। পরে যখন স্ক্রিপ্ট পাই তখন মনে হয় কাজটি করা আমার মোটেও উচিত হবে না। এ কারণে সরে আসি। কিন্তু সবখানে বলা হচ্ছে যে, আমাকে বাদ দিয়েছে। এটা সম্পর্ণ ভুল তথ্য। যারা নিউজ করছেন তারা এভাবে ইয়োলো জার্নালিজম করবেন না। নিউজ করলে দুই পক্ষের সঙ্গে আলাপ করে করুন। একপাক্ষিক নিউজ ঠিক না।

বাপ্পির ক্যারিয়ারের শুরুটা ভালোভাবে হলেও এরপর এত বছরেও কোনোভাবেই আলো ছড়াতে পারেননি। বেশ অনেকদিন ধরে নতুন সিনেমাতেও দেখা যাচ্ছে না তাকে। গেল কয়েক বছরে যতগুলো ছবি মুক্তি পেয়েছে তার সবগুলোই মুখ থুবড়ে পড়েছে। উল্টো সেসব ছবিতে বাপ্পির অভিনীত বিভিন্ন ক্লিপস সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল ও মিম হচ্ছে। সর্বশেষ গত রোজার ঈদে তার অভিনীত ‘শত্রু’ ছবি মুক্তি পেলেও ব্যবসায়িক বিপর্যয় ঘটে।

বছর খানেক ধরে নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতে যায়নি বাপ্পিকে। এছাড়াও তার অভিনীত প্রায় পাঁচটি ছবি মুক্তির অপেক্ষায় থাকলেও সেগুলোর মুক্তি অনিশ্চিত। এতে অনেকেই ধারণা করছেন, বাপ্পির ফিল্ম ক্যারিয়ার কি তবে শেষ? এসব নিয়ে পুরোপুরি হতাশ নায়ক! তবে বাপ্পির দাবি, তিনি ভালো গল্প ও চরিত্রের আশায় আছেন।

বাপ্পি চৌধুরী বলেন, দরকার হলে আরও দেরি করবো কিন্তু ভালো ছবি ছাড়া করবো না। আমি অনেক ছবি ছেড়ে দিয়েছি। যদি আমি সিনেমাগুলো ছেড়ে না দিতাম অনেকেই কাজ পেত না। তার মানে এই না যে আমি নতুন ছবি পাচ্ছি না। আমি আসলে ভালো কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি এবং সময় নিচ্ছি। আমাকে অনেকেই ভালোবাসেন, আমি তাদের কোনো হতাশ করতে চাই না।

বাপ্পি তার লাইভে জানান, সিনেমা ইন্ডাস্ট্রির অনেকেই তার পিছনে লেগেছে। তিনি বলেন, আমাকে ডাউন করলে ইন্ডাস্ট্রির লোকসান, ইন্ডাস্ট্রি একজন হিরো হারাবে। সিনেমা ইন্ডাস্ট্রি আগাতে হলে বছরে দুটো ছবি হিট হলে চলবে না, বাণিজ্যিক ধাঁচের কমপক্ষে পাঁচ-সাতটি ছবি চলতে হবে। সুতরাং অযথা আমার পিছনে না লেগে ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাবুন। আমি বিশ্বাস করি, আমাদের বাংলার সিনেমার মার্কেট একদিন হাজার কোটি টাকা হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া ‘অপারেশন জ্যাকপট’ সিনেমাটি নির্মাণের কথা ছিলো দেশের গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের। তবে নতুন উদ্যোগে নির্মিতব্য এ ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন কলকাতার ‘পাগলু’ খ্যাত নির্মাতা রাজীব বিশ্বাস।