ক্যারিয়ারের এক যুগেরও বেশি সময় পার করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। ক্যারিয়ারের শুরুতে একের পর এক হিট সিনেমা উপহার দিলেও সময়ের সঙ্গে সঙ্গে দর্শকপ্রিয়তার পাশাপাশি কমতে থাকে তার সিনেমার সংখ্যাও। আর এখন তো অনেকদিন ধরেই চলচ্চিত্রের বাইরে। গণমাধ্যমকর্মীদের সঙ্গেও খুব একটা কথা বলেন না তিনি।
তবে শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ভোট দিতে এসে অনেক কথাই বললেন এই অভিনেতা। নিজের বিয়ে নিয়েও কথা বললেন তিনি। সিনেমা থেকে দীর্ঘ সময় দূরে থাকা প্রসঙ্গ নিয়ে বাপ্পি বলেন,আমি একটু অভিমান থেকেই সিনেমা তেকে দূরে আছি। দুই বছর হলো আমার মা মারা গেছেন। বাবা চাইছেন, পারিবারিক ব্যবসায় সময় দিই। সে কারণে এখন ব্যবসাতেই সময় দিচ্ছি। তবে ইচ্ছা আছে ভালো একটা স্ক্রিপ্ট নিয়ে সিনেমায় আবার ফিরে আসার।
বিয়ে প্রসঙ্গে বাপ্পি বলেন, বিয়েটা এ বছর করে ফেলতে পারি। আশা করা যায়। গোপনে বিয়ে করার প্ল্যান নেই। সবাইকে জানিয়েই বিয়ে করব। লাভ ম্যারেজে প্রাধান্য দিলেও বাবা মেনে না নিলে ওই বিয়ে করব না।
ফের বিতর্কে সময় রায়না
মণিরামপুরে মদসহ মাদক কারবারি আটক