আচরণবিধি লঙ্ঘন: নৌকা-স্বতন্ত্র প্রার্থীর ২ সমর্থককে জরিমানা

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভাটেরচরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে মুন্সীগঞ্জ-৩ আসনের আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর ২ সমর্থককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে জেলার গজারিয়া উপজেলার ভাটেরচর বাজারে এ ঘটনা ঘটেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিএম রাশেদুল ইসলাম আওয়ামীলীগ প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সমর্থক মো. রাসেলকে (৩৫) ও স্বতন্ত্র প্রার্থী মো. ফয়সাল বিপ্লবের সমর্থক রমজান মোল্লাকে (৩২) ১০ হাজার টাকা করে জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিএম রাশেদুল ইসলাম জানান, ভাটেরচর বাজারে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে মাইকে উচ্চ শব্দে মুখোমুখি প্রচারনা চালাচ্ছিলো আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থক। এতে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে দুই প্রার্থীর দুজন সর্মথককে ১০ হাজার টাকা করে জরিমনা করা হয়।