ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার. এ. এফ রহমান হলের সামনে ৪ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এই ঘটনার সাথে জড়িত তাও নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ও স্যার এ এফ হলের সামনের রাস্তায় একটি মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিপরীত রাস্তা থেকে ককটেল নিক্ষেপ করে নীলক্ষেত-নিউমার্কেটের দিকে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে হঠাৎ পরপর ৪ টি বিকট শব্দ হয়। এতে চারদিক ধোয়ায় চারপাশ ভরে যায়।