সাকিবের পক্ষে নির্বাচনী প্রচারণা

মাগুরায় জাতীয় দলের খেলোয়াড়দের প্রীতি ক্রিকেট ম্যাচ

সাকিবের নির্বাচণী প্রচার-প্রচারণায় অংশ নিতে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে জাতীয় দলের ক্রিকেটারদের মিলনমেলায় পরিণত হযেছে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দান।

আজ শুক্রবার সকালে মাগুরা নোমানী ময়দানে মাগুরা জেলা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এ প্রীতি ক্রিকেট ম্যাচের অনুষ্ঠিত হয়।

প্রীতি ম্যাচ খেলতে সকাল সাড়ে ১০টায় মাগুরা নোমানী ময়দানে এসে পৌঁছায় মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানসহ বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়েরা। তাদের আগমনে দর্শকদের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস লক্ষ করা যায়।

প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন জাতীয় দলের রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, নাঈম ইসলাম, নাজমুল অপু, মমিনুল হক, সোহাগ গাজী, মিজানুর রহমান, আলাউদ্দিন বাবু ও মোক্তার আলী।

সাকিবের পক্ষে নির্বাচণী প্রচারণার অংশ হিসেবে মাগুরায় জাতীয় দলের খেলোয়াড়দের প্রীতি ক্রিকেট ম্যাচ। ছবি: দেশ রূপান্তর

খেলা চলাকালীন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান খেলা দেখতে আসা মাঠের চর্তুদিকে ঘুরে আগত দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রীতি এ ম্যাচে টচ জিতে মাগুরা ক্রিকেট একাডেমি শুরুতে জাতীয় দলের বিপক্ষে ব্যাট করতে নেমে ৮ ওভারে সকল উইকেট হারিয়ে ১১০ রান করতে সক্ষম হয়। জাতীয় দলের খেলোয়াড়রা কোনো উইকেট না হারিয়ে ৬ অভারে ১১৪ রান তুলতে সক্ষম হয়।

ঢাকা থেকে টিমের সঙ্গে আসা সাকিব আল হাসানের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, মাগুরায় এসে নতুন সাকিবকে দেখছি। তার এ নতুন পথচলায় ক্রিকেটের মতো সেরাটাই দিতে পারবে বলে আমি মনে করি।