ক্যারিয়ারের অগ্রগতিতে, বেশিরভাগ পেশায় সফল হওয়ার জন্য শিক্ষা, দক্ষতা এবং সৃজনশীলতা প্রয়োজন। কিন্তু প্রথম চাকরিতে বা সাক্ষাৎকারে কে আপনার যোগ্যতার সাক্ষ্য দেবে? যাকে বলা হয় রেফারেন্স। এখানেই নেটওয়ার্কিং-এর গুরুত্ব টের পাওয়া যায়। নেটওয়ার্কিং একটি ক্রমাগত প্রক্রিয়া। সহজে বললে, নেটওয়ার্কিং মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন। মানুষের সঙ্গে দেখা করে পারস্পরিক সুবিধার জন্য তথ্য বিনিময়ই এর প্রধান কাজ। চাকরি করেন বা না করেন সামাজিক দায়বোধ থেকেও নেটওয়ার্ক প্রয়োজন। নেটওয়ার্কিং বিভিন্নভাবে, নানাবিধ অঙ্গনে ঘটে, যেমন ব্যবসায়িক সমাবেশ, কমিউনিটি গ্রুপ, চেম্বার অফ কমার্স, ট্রেড শো, স্বেচ্ছাসেবক প্রকল্প, রাজনৈতিক সমিতি, সামাজিক অনুষ্ঠান, ক্লাব, খেলার মাঠ, প্রার্থনালয়, প্রাক্তন সহপাঠী ইত্যাদি। ব্যক্তিগত বা পেশাদার জীবনের যে কোনো পর্যায়ে নেটওয়ার্কিং ছাড়া চলতে পারবেন না। ক্যারিয়ার বিকাশে মূল্যবান কৌশল নেটওয়ার্ক।
নেটওয়ার্কিং গেম পরিকল্পনা
এক. বর্তমান পরিচিত, সম্ভাব্য পরিচিতরা কোথায় কাজ করে, তার তালিকা করুন। এই চর্চা আপনাকে চিন্তাভাবনা করতে সহায়তা করবে। সহজে বুঝতে পারবেন কাদের সঙ্গে কিছুদিনের মধ্যে যোগাযোগ করেননি। একইসঙ্গে সাক্ষাতের সময়, ফলাফল লিখে রাখুন এবং সেগুলো অনুসরণ করা উচিত কি না ভাবুন।
দুই. এই পর্যায়ে আত্মীয়স্বজন, প্রতিবেশী, প্রাক্তন সহকর্মী, সহপাঠী, শিক্ষাগুরু, সোশ্যাল মিডিয়ার পরিচিতদের তালিকায় অন্তর্ভুক্ত করুন। আপনার কী দক্ষতা আছে? একইসঙ্গে আপনি তাদের সম্পর্কে কী জানেন? কোথায় কাজ করে? প্রশ্নের উত্তর পেলে ঠিক করুন আপনি কীভাবে কী অনুসরণ করতে চাচ্ছেন। হ্যাঁ হলে, জানাতে ভুলবেন না। কারণ আপনি জানেন না, কে আপনাকে রেফারেন্স দিতে পারে।
তিন. যে প্রতিষ্ঠানে লোকবল নিচ্ছে কিংবা যেখানে আগ্রহী, সেখানে নতুন সুযোগ তৈরি হলে সচেষ্ট হোন। সেই প্রতিষ্ঠানের কাউকে চেনেন কি না বা এমন কাউকে খুঁজে পান কি না তা বের করুন। অবশ্যই এমন কাউকে খুঁজুন, যিনি রেফার করবেন। অনলাইন দক্ষতা কাজে লাগাতে পারেন।
নেটওয়ার্কে কী করবেন
লোকবলের প্রয়োজনীয়তার প্রায় ৮০ শতাংশ বিজ্ঞাপন দেয় না। এই ধরনের পদগুলো পূরণের একমাত্র উপায় কারও রেফারেন্স, মানে নেটওয়ার্কিংকাজে আগ্রহ ও দক্ষতা মূল্যায়ন করুনতাদের মাধ্যমে কর্মসংস্থান খুঁজুননির্দিষ্ট ক্ষেত্রের চাহিদা সম্পর্কে জানুন কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলো বুঝুনক্যারিয়ারের লক্ষ্যগুলো বুঝতে সহায়তা করুন।
ব্যক্তিগতভাবে নেটওয়ার্কিং
পেশাদার পোশাক পরুন আত্মবিশ্বাসী হোন তথ্যমূলক সাক্ষাৎ আদান-প্রদান করুন ফোনে ও অনলাইনে নেটওয়ার্কিং করতে সচেষ্ট হোন সঠিক ব্যক্তির কাছে পৌঁছানোর চেষ্টা করুন।