গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, প্রাণ গেলে তিনজনের

সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় তিনজনের প্রাণহানি হয়েছে। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরে জেলার ছাতক উপজেলার বড়কাপন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্যটি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ওসি আহমদ কবির ।

নিহতরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের মনোহর আলীর ছেলে আব্দুল করিম (৫৭), দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নুরুল হক (৪৫) ও জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে আসাব উদ্দিন (৫০)।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপ একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত একজনকে কৈতক হাসপাতালে নেওয়ার পর মারা যান। এছাড়া আহত দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।