জামালপুর সদর উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ভারুয়াখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় অটোরিকশার আরো তিন যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসেন দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ভারুয়াখালি বাজার এলাকায় ময়মনসিংহগামী বালুবাহী একটি ট্রাক ও ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুর শহরগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.সোরহাব হোসেন বলেন, বালুবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ এবংঅটোরিকশাটি থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।