খোলামেলা ছবিতে ‘ঝড়’ তুললেন ভাবনা

শীত প্রহরে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। শীতের সকালে লেপ মোড়ানো কিছু ছবি শেয়ার করেছেন ভাবনা, যা ঝড় তুলেছে ভক্তমহলে। ছবিগুলোতে বেশ খোলামেলা রূপেই ধরা দিয়েছেন তিনি।

ঘুম থেকে ওঠা নায়িকার চেহারায় ছিল না কোনো মেকাপ, ফিল্টারের ছাপ। তবুও তাকে দেখা গেছে ভীষণ স্নিগ্ধ। ছবিগুলোর ক্যাপশনেও সে কথা লিখেছেন ভাবনা। তার কথায় ‘ক্লিন ফেস, ক্লিন হার্ট, ইউ ফিল ইট?’

ছবিগুলোর প্রশংসা করেছেন অনেকে। কেউ বলেছেন, ‘শীতের সকালে উষ্ণতা ছড়িয়ে গেলেন ভাবনা।’ কারো মন্তব্য, ‘সাহসী তুমি, সুন্দরী তুমি।’

এদিকে, অভিনয় আর নাচ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন ভাবনা। মুক্তির অপেক্ষায় আছে তার ‘যাপিত জীবন’, ‘দামপাড়া’, ‘পায়েল’সহ একাধিক সিনেমা।