বগুড়ার শেরপুরে ডোবার পানিতে পড়ে জুবায়ের হোসাইন নামের ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারী) বিকেলে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুবায়ের ওই এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুল রউফের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় তার নামজে জানাযা সম্পন্ন হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, শিশুকে খেলতে দিয়ে মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। সবার অজান্তে খেলতে খেলতে ডোবার পানিতে পড়ে যায় শিশুটি। কাজ শেষে কিছুক্ষণ পর জুবায়েরকে দেখতে না পেয়ে তার মা আশেপাশে খোঁজাখুজি করতে থাকেন। খোঁজাখুঁজির প্রায় ২ ঘন্টা পর আশেপাশের লোকজন ডোবার মধ্যে শিশুটির মরদেহ ভাসতে দেখেন।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।