সখীপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু 

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে সাইদুর (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে সখীপুর গোড়াই সড়কের নলুয়া বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান উপজেলার চতলবাইদ গ্রামের কাশেম ব্যপারীর ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিজ বাড়ি চতলবাইদ থেকে তক্তারচালা যাওয়ার সময় নলুয়া বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সখীপুর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলী বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরিবারের অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।