সীতাকুণ্ডে পিকআপ ভ্যানে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি প্লাস্টিকের ড্রামবাহী পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রবিবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট মহাসড়কের মোস্তফা পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, সকাল ৬টার দিকে একটি পিকআপে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে গাড়িটির কিছু অংশ এবং গাড়িতে থাকা প্লাস্টিকের ড্রামগুলো পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গাড়িটি চালকের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত গাড়িটিকে থামাতে বাধ্য করে। তখন গাড়িটিতে আগুন ধরিয়ে দিবে বুঝতে পেরে চালক এবং সহযোগী দ্রুত গাড়ি থেকে নেমে পালিয়ে যান।