গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির

দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মিথ্য বানোয়াট তথ্য প্রচারিত হতে পারে উল্লেখ করে এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে ইসি এ আহ্বান জানায়। 

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে ইসি জানায়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহ যথা: ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটস অ্যাপ, টুইটার প্রভৃতিতে  নানা ধরণের মিথ্য বানোয়াট অসত্য তথ্য প্রচারিত হতে পারে। যার সাথে নির্বাচন কমিশনের কোন সম্পর্ক থাকবে না। ফলে এ ধরণের অসত্য তথ্যে কেহ বিভ্রান্ত হবেন না। 

বিজ্ঞপ্তিতে ইসি আরও জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ভা অন্য কোন মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন তথ্য পাওয়া গেলে তার সঠিকতা যাচাই করার জন্য নির্বাচন কমিশনের নিজস্ব ভেরিফায়েড ওয়েবসাইট অথবা অফিসিয়াল ফেসবুক পেজ বাংলাদেশ ইলেশকশন কমিশন সেক্রেটারিয়েট এ ভিজিট করে প্রকাশিত তথ্যের সত্যতা যাচাই এর জন্য অনুরোধ জানানো যাচ্ছে।