একই কেন্দ্রে মায়ের সাথে ভোট দিলেন পুতুল

আজ রবিবার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট শুরুর পর রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

সকাল ৮টার দিকে ভোট গ্রহণ শুরুর পরপরই ঢাকা সিটি কলেজ কেন্দ্রে মায়ের পর ভোট দেন পুতুলও। এ সময় তাদের সঙ্গে ছিলেন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

প্রধানমন্ত্রী ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ভোট দেওয়ার সময় সিটি কলেজ কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

এই ভোটগ্রহণ বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত।