‘শেষ পর্যন্ত থাকব, শেষ দেখে ছাড়ব’

'আমি নির্বাচনে শেষ পর্যন্ত থাকব, আমি এর শেষ দেখে ছাড়ব' বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার।

আজ রবিবার (০৭ জানুয়ারি) সকালে তার নির্বাচনী এলাকার রূপসী নিউ মডেল স্কুল কলেজে ভোট কেন্দ্রে এসে পর্যবেক্ষণ করে ভোট না দিয়ে চলে যান।

জানা যায়, তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর ইউনিয়নের ভোটার হওয়ায় তিনি নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ তার নির্বাচনী আসনে ভোট দিতে পারেননি।

নির্বাচনী এলাকার ভোট কেন্দ্র এলাকায় পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা টাকা ছড়িয়েছে, এগুলো বন্ধ করতে পারেনি নির্বাচন কমিশন। তারপরও আমি আশাবাদী, মানুষ টাকা খেয়েও তাদের ভোট দেবে না। আমি নির্বাচনে শেষ পর্যন্ত থাকব। এর শেষ দেখে ছাড়ব। সারাদেশের নির্বাচনী অবস্থান তুলে ধরব। সব কিছু আমাদের কাছে রয়েছে। শতভাগ আশাবাদী রূপগঞ্জের মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে নেবে।