ভোট দিয়ে ভাবনা বললেন ‘আশা করছি পছন্দের প্রার্থী জয়ী হবেন’

সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সাধারণ মানুষের পাশাপাশি ভোটকেন্দ্রে যাচ্ছেন তারকারাও। দিচ্ছেন পছন্দের প্রার্থীকে ভোট। এ তালিকায় আছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

অভিনেত্রী ঢাকা ১০ আসনের ভোটার। রাজধানীর ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন তিনি। এই আসনের আওয়ামী লীগের প্রার্থী আরেক অভিনেতা ফেরদৌস আহমেদ। তাকেই ভোট দিয়েছেন বলে জানান ভাবনা।

তিনি জানান, দুপুরের আগে ভোট কেন্দ্রে যান। ভোট দিয়ে ফেসবুকে ছবিও পোস্ট করেন এই অভিনেত্রী। ভাবনা বলেন, ‘ভোটের পরিবেশ খুব ভালো। ভোট দিয়ে ভালো লেগেছে। আশা করছি আমার পছন্দের প্রার্থী জয়ী হবেন।’