তামিল সুপারস্টার ধানুশের চমক

আগামী ১২ জানুয়ারি মুক্তি পাবে তামিল সুপারস্টার ধানুশ অভিনীত নতুন সিনেমা ‘ক্যাপ্টেন মিলার’। যার আগে শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে আসন্ন ছবিটির ট্রেলার।

আর ট্রেলারেই রীতিমত চমক দেখালেন এই সুপারস্টার। প্রায় ৩ মিনিটের ট্রেলারে একাধিক লুকে হাজির হয়েছেন ধানুশ। যা নিয়ে রীতিমত প্রশংসায় ভাসছেন এই অভিনেতা। সঙ্গে তার অ্যাকশন মুগ্ধ করেছে দর্শকদের।

‘ক্যাপ্টেন মিলার’ সিনেমাটি তৈরি হয়েছে দেশভাগের আগের সময়ের গল্পে, যখন এ উপমহাদেশে ব্রিটিশরা রাজত্ব করছিল। একটি গ্রাম ধ্বংস করে খননকাজ চালাতে চায় ব্রিটিশ সেনারা। রুখে দাঁড়ায় গ্রামবাসী। তাদের নেতৃত্বে ক্যাপ্টেন মিলার, ব্রিটিশরা যাকে দুর্ধর্ষ ডাকাত বলে জানে।

অরুণ মাথেশ্বরান পরিচালিত এ সিনেমায় ধানুশ ছাড়াও আছেন প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, সন্দীপ কিশান প্রমুখ।