উত্তেজনার ম্যাচে নবীন লিয়ানাগে জেতালেন লঙ্কানদের

প্রথম ওয়ানডেতে চারিত আসালাঙ্কার সেঞ্চুরির পর মাদুশঙ্কার তোপে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে রেখেও বৃষ্টির কাছে নত হতে হয় লঙ্কানদের। গতরাতের ম্যাচে তো জিম্বাবুয়ের কাছে হেরেই বসতে গিয়েছিল শ্রীলঙ্কা। চাঞ্চল্যকর ম্যাচে বৃষ্টিবাধা মনে হচ্ছিল আশীর্বাদ। সেখান থেকে ম্যাচ শুরু হলে শেষ সময়ে গিয়ে দুই উইকেটের কষ্টার্জিত জয় পেয়েছে শ্রীলঙ্কা।

জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ এরভিনের ৮২ রানের ইনিংসে ভর করে ২০৮ রান তুলতেই অলআউট হয় শ্রীলঙ্কা। মাহিশ ঠিকশানার ৩১ রানে চার উইকেটের পাশাপাশি দুটি করে উইকেট নেন দুষ্মন্ত চামিরা ও জেফরি ভ্যান্ডারসে।

জবাবে শ্রীলঙ্কা রান তাড়া শুরুর ১৩ ওভার পর নামে বৃষ্টি। খেলা শুরু হলে ১১২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এরপর ঠিকশানাকে নিয়ে ৫৬ রানের জুটি গড়েন জানিত লিয়ানাগে। দ্বিতীয় ওয়ানডেতে নেমেই ১২৭ বলে ৯৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন লিয়ানাগে। সেঞ্চুরি বঞ্চিত হলেও দলকে ম্যাচ জেতার দিশা ঠিকই দেখিয়ে যান।

তিনি যখন আউট হন তখন ২ উইকেট হাতে থাকা শ্রীলঙ্কার দরকার ছিল আরও ৩৭ রান। ভ্যান্ডারসেকে নিয়ে বাকি পথটা পাড়ি দিয়ে দলকে জিতিয়ে দেন চামিরা। চামিরা ১৮ রানে ও ভ্যান্ডারসে অপরাজিত ছিলেন ১৯ রানে। জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা ক্যারিয়ারের প্রথম ফাইফার পান। 

এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। শেষ ম্যাচ বৃহস্পতিবার, ১১ জানুয়ারি।