মোরশেদ আলম এমপিকে ন্যাশনাল লাইফের সংবর্ধনা

দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দেশ বরেন্য শিল্পপতি আলহাজ্ব মোরশেদ আলমকে সংবর্ধনা জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় লাইফ বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী।

আজ বুধবার প্রধান কার্যালয়ে কোম্পানির সকল স্তরের কর্মকর্তা তাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করে। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ মোরশেদ আলমকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় কর্মকর্তারা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানায়। ন্যাশনাল লাইফের চেয়ারম্যান মোরশেদ আলম তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।