ন্যাশনাল লাইফের ২ কোটি টাকা বীমা দাবি পরিশোধ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৯:৩৫ পিএম

দেশের শীর্ষস্থানীয় লাইফ বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি বগুড়ায় ২ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। ২৯ ডিসেম্বর বগুড়ার মম ইন পার্কে বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় গ্রাহকদের মাঝে উক্ত টাকার বীমা দাবি পরিশোধ করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।

ন্যাশনাল লাইফের বগুড়া এরিয়া প্রধান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনবীমা পশ্চিমাঞ্চল উন্নয়ন প্রধান কাজী আবদুল মতিন, দিনাজপুর এরিয়া প্রধান মো. আমিনুল ইসলাম, রাজশাহী এরিয়া প্রধান মো. খোরশেদ আলম, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী ভিপি জি এম হেলাল উদ্দিন, জনবীমা বগুড়া এরিয়া প্রধান এভিপি আবদুল্লা আল-সাকিল, সিরাজগঞ্জের জোন প্রধান জাহিদুল ইসলাম জাহিদ, কুড়িগ্রাম জোন প্রধান মিজানুর রহমান মিজান প্রমুখ।

অনুষ্ঠানে প্রায় ২ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠান শেষে গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর ও সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। তিনি বলেন, ন্যাশনাল লাইফ বীমা দাবি পরিশোধকে অগ্রাধিকার দিয়ে থাকে এবং সময়মতো গ্রাহকের দাবি পরিশোধ করে। যে কোম্পানি যত বেশি দাবি পরিশোধ করবে, সে কোম্পানি তত বেশি ব্যবসা অর্জন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত