নেত্রকোণার দূর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় আশরাফুল মিয়া (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় দূর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের নোয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক আশরাফুল মিয়া উপজেলার পলাশকান্দি গ্রামের রইছ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, নোয়াপাড়া এলাকায় সড়কের উপর ট্রাক রেখে বালু বুঝাই করছিল। পাশ দিয়ে মোটরসাইকেলটি ঝানজাইলের দিকে যাচ্ছিল। এ সময় বালুবাহী একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যান।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি উত্তর কুমার দেব জানান, আমি ঘটনাস্থলে আছি। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের সুরতহালের তৈরি করা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।