মন্ত্রিসভায় টেকনোক্রেট মন্ত্রী হলেন যারা 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সচিবালয়ে মন্ত্রিসভার নতুন সদস্যদের নাম ঘোষণা করেন। এদের মধ্যে টেকনোক্রেট কোটায় মন্ত্রী হচ্ছেন ইয়াফেস ওসমান এবং ডা. সামন্ত লাল সেন।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী হিসেবে শপথ নিতে ফোন পেয়েছেন আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান কামাল, ডা. দীপু মনি, মো. তাজুল ইসলাম, ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, অ্যাডভোকেট আনিসুল হক, ড. হাছান মাহমুদ, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আব্দুর রহমান, নারায়ন চন্দ্র চন্দ, আব্দুস সালাম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন।