রাজধানীর তেজগাঁও এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত রাত (১৩ জানুয়ারি) আড়াইটার দিকে আগুন লাগার খবর জানতে পারে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) এরশাদ হোসেন বলেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে তিনি কোনো হতাহতের তথ্য এবং আগুন লাগার কারণ জানাতে পারেননি।