জানুয়ারিতে শুরু মাইকেল জ্যাকসনের বায়োপিক শুটিং, পঁচিশে মুক্তি

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক। সিনেমাটির নাম ‘মাইকেল’। আগামী ২২ জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, গ্রাহাম কিংয়ের প্রযোজনায় এটি নির্মাণ করবেন পরিচালক অ্যান্টনি ফুকো। বায়োপিকে ‘পপ সম্রাটের ভূমিকায় অভিনয় করছেন তারই ভাগ্নে জাফার জ্যাকসন।

গ্ল্যাডিয়েটর এবং দ্য অ্যাভিয়েটর খ্যাত জন লোগান ইতোমধ্যেই চিত্রনাট্য লেখা শুরু করেছেন।

মাইকেলের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন দেখানো হবে এই সিনেমায়। যদিও পপ সম্রাটের জীবনের বিতর্কিত ঘটনাগুলোকে কীভাবে দেখানো হবে তা এখনও নির্মাতারা পরিষ্কার করে জানাননি। ২০২৫ সালে মুক্তি পাবে বায়োপিক সিনেমাটি।