কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এসে ইমামদের নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন জায়েদ খান। সেখানে তিনি বলেন, ‘ইমামরা তো শালা খারাপ, ছেলে বলাৎকার করে’। আর সেই মন্তব্য নিয়েই শুরু হয় চর্চা। সেই বিতর্কের মুখে এবার সেদিনের বলা কথা স্পষ্ট করেন এবং ক্ষমা চান জায়েদ।
তিনি বলেন, ‘সকল ইমামের কথা কখনোই বলা হয়নি। আমি সবাইকে বলিনি। আমি ইমামের পেছনে নামাজ পড়ি। ইমামদের শ্রদ্ধা করি, ভালোবাসি।’
সকল ইমামদের উদ্দেশে এ নায়ক বলেন, সকল ইমামদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা কেউ ওয়াজে গিয়ে আমার কথার ভুল ব্যাখ্যা দেবেন না। আমি এ ধরণের কোনো কথাই বলিনি। আমাকে ভুল বুঝবেন না। আমি একজন মুসলমানের সন্তান। আমার বাবা একজন হাজী মানুষ। আমি ইসলাম বিশ্বাস করি, নামাজকে বিশ্বাস করি, মুসলমানদের বিশ্বাস করি। ইমাম,আলেমরা গুরুত্বপূর্ণ ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। আমি সবাইকে বলিনি, কয়েকজনকে বলেছি যারা শিশু বলাৎকার করে। তারপরও আমার কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।