২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু

শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ দিনে সাত জনের মৃত্যুর সংবাদ দিল স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৪ জন, বাকিরা ঢাকার বাহিরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়েছে, চলতি মাসের শুরু থেকে আজ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৬৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৫১ জন ও ঢাকার বাইরে ৪১৯ জন। আর ডেঙ্গুতে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মারা গেছেন ১ হাজার ৭০৫ জন। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন।