কুড়িগ্রামের রৌমারীতে মাদক ও খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামীকে ধরতে গিয়ে মারধরের স্বীকার হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। এসময় এক পুলিশ সদস্যের নাক ফেটে যায়। এ ঘটনায় মাদককারবারী ও পুলিশসহ আহত হয়েছেন ৬ জন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। রবিবার (১৪ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পুলিশ।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম ওরফে সাগরকে রতনপুর এলাকা থেকে আটক করে। খবর পেয়ে আসামির লোকজন বাড়ির ভিতরে পুলিশকে ঘিরে ফেলে মারধর শুরু করে। এতে এএসআই আশরাফুল ইসলামের নাক ফেটে যায়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে আসামিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় রৌমারী থানায় একটি মামলা হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, সাজাপ্রাপ্ত এক আসামীকে ধরতে গিয়ে মারধরের শিকার হয় পুলিশ সদস্যরা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।