কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাচালান পণ্য জব্দ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

কুড়িগ্রামের সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় ৩৬৪ বোতল ভারতীয় মদ, গবাদিপশু ও প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ ১০ হাজার ১৩০ টাকা।

শনিবার (২৮ নভেম্বর) বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত অপরাধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করছে তারা। দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

সর্বশেষ সর্বাধিক পঠিত