টুইটার থেকে আয়রোজগার

অনলাইন উপার্জনের অনেক মাধ্যমের একটি হচ্ছে টুইটার। টুইটারে কাজ করে ভালো উপার্জন করা যায়। শুধু দরকার ধৈর্য ধরে লেগে থাকা। টুইটারে নিজের ফলোয়ার বাড়িয়ে উপার্জন করতে পারবেন। লিখেছেন মো. মনিরুজ্জামান

টুইটার লিংক শেয়ার

জনপ্রিয় কিছু URL Shortenen ওয়েবসাইট

* linkvertise * shorte * shrinkme * exe * fc * shrinkearn

ওপরের এসব সাইট থেকে লিংক তৈরি করে, টুইটারে শেয়ার করার মাধ্যমে উপার্জন করতে পারবেন। যেমন  http:// deshrupantor.
com/m/13357/659c4a5643d00. এই লিংকটাকে আপনি কপি করলেন এবং তারপর লিংকটিকে নিয়ে URL Shortener  সাইটে গিয়ে কনভার্ট করে নেবেন। কনভার্ট করার পর লিংকটা টুইটারে শেয়ার করবেন এবং ক্যাপশনে দেবেন, একটু আকর্ষণীয়। যাতে সহজেই আকৃষ্ট হয়। লিংকটিতে যখন কেউ ক্লিক করবে তখন, দেশ রূপান্তরের সাইটে যাবে, মধ্যখানে ক্লিকের জন্য টাকা পাবেন।

কনটেন্ট মনিটাইজ

টুইটারেও ফেসবুক বা ইউটিউবের মতো কনটেন্ট বা ভিডিও দিলে দুই ধরনের মনিটাইজ করতে পারবেন। যেমন :

Amplify Pre-roll  : আপনি ভিডিও পাবলিশের সময় টুইটারের ১৫টি ক্যাটাগরির যেকোনো ক্যাটাগরি বাছাই করে ট্যাগসহ ভিডিও পাবলিশ করবেন। টুইটার সেই ট্যাগের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখাবে। এই বিজ্ঞাপন থেকে উপার্জন করতে পারবেন।

Amplify Sponsorships : এই বিজ্ঞাপনগুলো আপনার লাইভ ভিডিওতে, নরমাল ভিডিওতে দেখাবে। আপনার ব্র্যান্ডের সঙ্গে যায় এমন অ্যাডগুলোই দেখাবে। যেমন আপনার খাবারের পেজ। সে ক্ষেত্রে ভিডিওতে খাবারের সঙ্গে সম্পর্কিত বিজ্ঞাপনগুলোই দেখাবে। এই বিজ্ঞাপন থেকে আপনি ইনকাম করতে পারবেন। তবে, আপনার অ্যাকাউন্ট লোকেশন অবশ্যই Australia, Brazil, Canada, Egypt, France, India, Indonesia, Japan, Korea, Republic of Kuwait, Lebanon, Malaysia, Mexico, Philippines, Qatar, Saudi Arabia,Singapore, Spain, Thailand, United Arab Emirates, United Kingdom, United States এ ছাড়াও যেসব নিয়মকানুন জানতে হবে তাহলো অ্যাকাউন্ট ভ্যারিফাইড থাকতে হবে।  Safe For Ads content guidelines-এর পলিসি অনুযায়ী কনটেন্ট হতে হবে। টুইটারে নিয়মিত ভিডিও পাবলিশ করা ও অ্যাকাউন্ট দিয়ে স্পাম বা অনৈতিক কাজে যুক্ত থাকা যাবে না। ভিডিও অবশ্যই ভালো কোয়ালিটির ও নিজস্ব ভিডিও হতে হবে।

টুইটার সুপার ফলো

আপনাকে ফলো করতে হলে, ফলোয়ারদের টাকা দিতে হবে। আর এই টাকাই হবে আপনার উপার্জন। যদিও সবাই অ্যাকাউন্টের জন্য সুপার ফলো সেটআপ করতে সক্ষম হবেন না। এটি শুধু সেই ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। যাদের সর্বনিম্নে ১০,০০০ ফলোয়ার আছে। গত ৩০ দিনের মধ্যে অন্তত ২৫ বার টুইট করতে হবে। আপনার লোকেশন আমেরিকাতে থাকতে হবে। আপনি যদি নিয়মিত কনটেন্ট তৈরি না করে থাকেন, তাহলে এটি আপনার জন্য না। যদি টুইটার থেকে ক্যারিয়ার গড়তে এবং উপার্জন করতে চান তাহলে নিচের বিষয়গুলো অবশ্যই মানতে হবে।

নিজের দক্ষতা এবং ইউনিক আইডিয়া নিয়ে টুইটারে উপার্জনের চেষ্টা করা। প্রথমে ব্যর্থ হতে পারেন, তবে ধৈর্য নিয়ে চেষ্টা করলে সফল হবেন। আপনার অ্যাকাউন্টটি মানুষের প্রয়োজন এবং দরকারি হতে হবে অবশ্যই। অশ্লীল কিংবা সমাজের জন্য ক্ষতিকর কিছু প্রচার করা যাবে না। নিজের তথ্য এবং আপনার প্রচার করার যে কোনো কিছুই রিয়েল এবং ইনফরমেটিভ যুক্ত করার চেষ্টা করবেন। আপনার যদি টুইটার অ্যাকাউন্ট না থাকে। প্লে-স্টোর থেকে ইনস্টল করে অ্যাকাউন্ট খুলে তারপর আপনাকে প্রফেশনাল গ্রুপ তৈরি করতে হবে। এই গ্রুপ থেকেই টাকা আসবে।

তাই চেষ্টা করবেন যেন গ্রুপটি সাজানো থাকে। কেউ গ্রুপে ঢুকে বুঝতে পারে, কী বিষয় নিয়ে আপনার গ্রুপটি। এরপর সব থেকে প্রয়োজনীয় যে জিনিস তা হলো ফলোয়ার আপনার অডিয়েন্স বা ফলোয়ার আনতে হবে গ্রুপে। যতক্ষণ পর্যন্ত না আপনার টুইটার গ্রুপে অনেক ফলোয়ার বা অডিয়েন্স থাকবে; ততক্ষণ উপার্জন করতে পারবেন না। তাই আয় শুরু করার আগে আপনাকে অবশ্যই বিভিন্ন ফলোয়ার বা অডিয়েন্স প্রয়োজন হবে। ফেসবুক, ওয়েবসাইট, ইউটিউবের মাধ্যমে ফলোয়ার বাড়াতে পারেন টুইটার গ্রুপে। সুপার ফলোর মাধ্যমে আপনার টুইটার উপার্জন শুরু করতে পারবেন।

গ্রুপ তৈরি করে সিপিএ মার্কেটিং

বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট আছে। আপনি সেসব ওয়েবসাইটের প্রডাক্টের লিংক আপনার টুইটার অ্যাকাউন্টে শেয়ার করবেন। তারপর আপনার দেওয়া লিংক থেকে কেউ পণ্য ক্রয় করে তাহলে আপনি ওই ক্রয়ের জন্য কমিশন পাবেন। এ রকম অ্যাফিলিয়েট করার অনেক ওয়েবসাইট আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং করার সাইট:Amazon Associatesimpact.comCJAvangate

রিটুইট

রিটুইট করে টুইটারে উপার্জনের বড় একটা সুযোগ রয়েছে। একজন বিক্রেতা তার কোনো একটি পণ্য বিক্রির জন্য টুইটারে  টুইট করল। এখন আপনার যদি কোনো পপুলার টুইটার অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি ওই টুইট রিটুইট করে আরও কত বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন। ফলে বিক্রেতার বিক্রি বেড়ে যাবে। আপনি পেয়ে যাবেন বড় অঙ্কের টাকা তার কাছ থেকে। তবেরিটুইটএর কাজ করতে অবশ্যই অনেক ফলোয়ার আছে এমন টুইটার অ্যাকাউন্ট লাগবে এবং বিক্রেতার সঙ্গে কন্ট্রাক্ট থাকতে হবে এ বিষয়ে। তাহলেআপনার মাধ্যমে যা বিক্রি হবে তার কমিশন পাবেন।

ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি

টুইটারে জনপ্রিয় কাজ হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করা। সাধারণত বিভিন্ন ছোট-বড় কোম্পানি ও সেলিব্রিটিরা তাদের ছবির জন্য বা পেজের জন্য ব্যাকগ্রাউন্ড  ইমেজ তৈরি করতে চায়। আপনি যদি ভালো কোয়ালিটিসম্পন্ন ইউনিক ব্যাকগ্রাউন্ড ইমেজ  তৈরি করে দিতে পারেন, তাহলে তার মাধ্যমে উপার্জন করতে পারবেন। এই কোম্পানিগুলো সাধারণত টুইটারের মাধ্যমে এসবের বিজ্ঞাপন  দেয়। গ্রাফিক্স ডিজাইন শেখা থাকলে এই কাজগুলো অনায়াসে করা যায়। যত বড় কোম্পানির জন্য কাজটা করতে পারবেন তত লাভ। আস্তে আস্তে ধৈর্য ধরে ছোট ছোট কাজ করুন। একটা সময় অনেক বড় কাজও পাবেন। আসলে ধৈর্য ধরে থাকলে সাফল্য আপনা থেকেই ধরা দেয়।