৭৪ হাজার আসন খালি রেখেই হজের নিবন্ধন শেষ

৭৪ হাজার ৮৩ জনের আসন খালি রেখেই হজ নিবন্ধন শেষ হয়েছে। নিবন্ধনের সময় তিন দফা বাড়িয়েও চলতি বছর কোটার ৫৮ শতাংশ পূরণ হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমের হজের নিবন্ধনের সময় শেষ হয়।

জানা গেছে, বাংলাদেশে থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ করার অনুমতি থাকলেও বৃহস্পতিবার রাত ৮টায় হজ পোর্টালের তথ্য অনুযায়ী, মোট ৫৩ হাজার ১১৫ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৮০২ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৩১৩ জন। সেই অনুযায়ী, কোটার ৪২ শতাংশ হজযাত্রী নিবন্ধন করেছেন। এখনো ৭৪ হাজার ৮৩ জন নিবন্ধন করেননি। অর্থাৎ, কোটার ৫৮ শতাংশ খালি রয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেন, হজের নিবন্ধন আজকে শেষ হলেও তা আর বাড়ানো হবে না। সামনের সপ্তাহে আমারা সৌদি আরবকে হজযাত্রীর সংখ্যা জানিয়ে দেব।