৫২,৩৩৪ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছালেন

আপডেট : ১২ মে ২০২৬, ০৯:০৮ এএম

পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সোমবার (১১ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ১৩৪টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান।

মঙ্গলবার (১২ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৩টি ফ্লাইটে সৌদি পৌঁছান ২৫ হাজার ৭৩ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৪৯টি ফ্লাইটে ১৮ হাজার ৪০২ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৮৯ হজযাত্রী সৌদি পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন চার হাজার ৭১ ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ৪৮ হাজার ২৬৩ হজযাত্রী।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত