টলিপাড়ায় শোভন গঙ্গোপাধ্যায় ও ইমন চক্রবর্তীর পুরনো প্রেমের খবর সবাই ই জানেন। তাদের বিচ্ছেদ নিয়ে আলোচনারও শেষ নেই। শোভনের চেয়ে বয়সে বড় ছিলেন ইমন। বয়সের পার্থক্য নতুন কিছু নয়! প্রিয়াঙ্কা-নিক থেকে শুরু করে সচিন-অঞ্জলি, সব ক্ষেত্রেই অজস্র উদাহরণ রয়েছে। ইমন ও শোভনের প্রেমে কি ঘটেছিল ঠিক বিপরীতটাই? ইমন শোভনের থেকে বড় হওয়াতেই কি ভাঙে প্রেম?
ইন্ডাস্ট্রিতে তাদের ঘনিষ্ঠদের বক্তব্য অনুযায়ী,এমনটা নয় মোটেই। তাদের সম্পর্কে বয়সের পার্থক্য নয় বরং বাধা হয় পরিবার। ইমন বা শোভন এ নিয়ে মুখ না খুললেও একবার এক রিয়ালিটি শো’র মঞ্চে এসে শোভনের মা ইমনের সঙ্গে তার প্রেম নিয়ে যা বলেছিলেন, তাতে মোটেও খুশি হননি ইমন ভক্তরা। শোভনের থেকে ইমন প্রায় বছর চারেকের বড় ছিলেন। এসব যদিও অতীত।
বর্তমানে নীলাঞ্জনের সঙ্গে সুখে সংসার করছেন ইমন। অন্যদিকে শোভনও এই মুহূর্তে পুরোদস্তুর রয়েছেন অভিনেত্রী সোহিনী সরকারের প্রেমে। এর আগে স্বস্তিকা দত্তের সঙ্গে শোভনের বিচ্ছেদের সময় ইমনের দিকে উঠেছিল অভিযোগের আঙুল। সে নিয়ে ইমন বলেছিলেন, আমি চাই ওরা ভালো থাকুক। তখনও শোভনের ভালো চেয়েছি এখনও ভালো চাই। স্বস্তিকা-শোভন দু’জনের সঙ্গেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি জানি না ব্রেকআপ হয়েছে কিনা, আমি চাই না হোক। আর যা রটেছে আমি জাস্ট পাত্তাও দিতে চাই না। আই অ্যাম হ্যাপিলি ম্যারেড উইথ অ্যা পারফেক্ট হাজব্যান্ড।