দিদির সঙ্গে পারছেন না দাদা

আবারও প্রকাশ্যে সপ্তাহের নন ফিকশন টিআরপি তালিকা। আবারও পিছিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত দাদাগিরি। আবারও তাকে টপকে গিয়েছেন রচনা বন্দোপাধ্যায়। রচনার দিদি নম্বর ওয়ানের সঙ্গে পারছে না সৌরভের দাদাগিরি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, চলতি বছরের তৃতীয় সপ্তাহে রবিবার করে যে দিদি নম্বর ওয়ান সম্প্রচারিত হয় সেটা ৫.৮ নম্বর পেয়েছে। অন্যদিকে সৌরভ সঞ্চালিত দাদাগিরি পেয়েছে ৫.১ নম্বর। আবার শনি-রবিবারের স্টার জলসার ফিকশন পেয়েছে ৫.৭ নম্বর। রবিবারের ফিকশন শো পেয়েছে ৬.৩ নম্বর।

এখন অবশ্য স্টার জলসায় কোনো রিয়েলিটি শো হয় না। সপ্তাহের সাতদিন ফিকশন শো দেখানো হয়। অন্যদিকে জি বাংলায় এখনো তিনটি নন ফিকশন শো চলছে।

এর মধ্যে প্রতি সোম থেকে শনিবার পর্যন্ত দিদি নম্বর ওয়ান বিকেল পাঁচটা থেকে দেখা যায়। এটি রবিবার রাত আটটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে নয়টা থেকে সম্প্রচারিত হয় দাদাগিরি। অবশ্য জি বাংলায় আরও একটি রিয়েলিটি শো চলে, ঘরে ঘরে জি বাংলা। এটি পেয়েছে মাত্র ১.৫ নম্বর।