বাণিজ্য মেলায় বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন

তৃতীয়বারের মতো ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিরাপদ ও সাশ্রয়ী ভাড়ায় যাত্রী সেবা প্রদান করতে যাচ্ছে বিআরটিসি। আজ রবিবার মেলা প্রাঙ্গণ থেকে বিআরটিসির বাস চলাচলের শুভ উদ্বোধন করেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম (অতিরিক্তি সচিব)।

কুড়িল বিশ্বেরোড, খেজুর বাগান (ফার্মগেট), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ০৮:০০ টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসি বাস ছেড়ে যাবে। মেলা শেষে নির্দিষ্ট রুটগুলোতে যাত্রীদের নিরাপদে পৌঁছে দেবে বিআরটিসি। প্রতিদিন প্রায় ৬০টি বাস চলাচল করবে এবং ছুটির দিনে প্রায় ২০০ বাস চলাচল করবে। কুড়িল বিশ্বরোড হতে মেলা প্রাঙ্গন পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, খেজুর বাগান (ফার্মগেট) থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। নারায়ণগঞ্জ হতে মেলা প্রাঙ্গন পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। নরসিংদী থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯০ টাকা।

মেলায় আগত দর্শনার্থীদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করনের লক্ষ্যে চেয়ারম্যান, বিআরটিসির প্রত্যক্ষ নির্দেশনায় মেলার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত নির্দিষ্ট রুটগুলোতে বিআরটিসির শ্যাটল বাস সার্ভিস অব্যাহত থাকবে।