ফেনী শহরের ট্রাংক রোডস্থ দাউদপুল ব্রীজ এলাকায় ইমা পরিবহনের বাসের ধাক্কায় নিশাত (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটেছে। নিহত নিশাত সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কাটাখিলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
সে ফেনী শহরের পাঠানবাড়ি এলাকার তানজীমুল উম্মাহ মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। দীর্ঘদিন নিশাতের পরিবার শহরের লাতুমিয়া সড়কের একটি বাসায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডের দাউদপুর ব্রীজ এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন নিশাত। এ সময় একটি ফোরহুইলার মাইক্রোবাসের সঙ্গে একটি মোটরসাইকেল ধাক্কা লাগে। পরে মাইক্রোবাসটি নিশানকে চাপা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।