চট্টগ্রামে পিকআপচাপায় ৩ মোটরসনাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মালবাহী পিকআপের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার (২২ জানুয়ারি) বিকেলে পদুয়ার নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লোহাগাড়ার পদুয়া এলাকার জালাল আহমদের ছেলে মো. আবছার (৪০), চুনতি এলাকার আব্দুল কাদেরের ছেলে জুবায়ের (২৫) ও রাঙ্গুনিয়া থানার বাবুলের ছেলে মো. জাহেদ (২৭)।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।