রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ জানুয়ারি) বিকেল সোয়া ৫ টার দিকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মো. সুমন সরদার। তিনি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাগমারা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ হাজার ৫০০ টাকা।
তিনি আরো জানান, আটক সুমনের নামে আদালতে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তার নামে রাজবাড়ী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।