রাজবাড়ীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম

রাজবাড়ীর কালুখালীতে পোল্ট্রি খামার থেকে জসিম শেখ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ জুলাই) সকালে উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের রেল লাইন সংলগ্ন ওই খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত জসিম শেখ (২৮) একই গ্রামের বিশু শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে গঙ্গানন্দপুর গ্রামের রেললাইনের পাশে অবস্থিত একটি পোল্ট্রি খামারে মরদেহটি পড়ে থাকতে দেখে খামারের লোকজন। পরে তারা থানায় খবর পাঠালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভারী কিছুর নিচে চাপা পরে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেল মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি।

রতনদিয়া ইউনিয়নের ৪নম্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. লতিফ মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি জসিমের শরীরের ওপর একটি ফিডের বস্তা পড়ে আছে। জসিম নেশাগ্রস্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত