উপজেলা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানাল বিএনপি

উপজেলা নির্বচানে এবার দলীয় প্রতীক থাকছে না, এমন হলে বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করবে কিনা জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা তো জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না। তিনি প্রভুদের সমর্থন নিয়ে একতরফা তামাশার নির্বাচন করেছে। বিএনপির এখন পর্যন্ত যে সিদ্ধান্ত এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। দলের নীতিনির্ধারকরা পরবর্তী কোনো সিদ্ধান্ত নিলে নিবেন। অদ্যাবধি বিএনপির কোনো নির্বাচনে যাবে না।’

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংসদে বিরোধী দল সম্পর্কে রিজভী বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, একদলীয় ডামি সংসদ হতে যাচ্ছে আরেক আজব রঙ্গমঞ্চ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঠিক করে দিচ্ছেন কে হবে বিরোধী দল। তিনি গতকাল বলেছেন, জাতীয় পার্টিই হচ্ছে নতুন সংসদের প্রধান বিরোধী দল। সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ যেখানে প্রধানমন্ত্রী বাছাই করেন বিরোধী দল কে হবে। গত নির্বাচনে এই পার্টি তাদের অস্তিত্ব আওয়ামী লীগে বিলীন করে দিয়েছিল। পোস্টারে শেখ হাসিনার ছবি দিয়ে আওয়ামী লীগ সমর্থিত এই পার্টি এখন জাতীয় আওয়ামী পার্টিতে পরিণত হয়েছে।

জাতীয় পার্টিকে নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের গড়া দল জাতীয় পার্টি এখন জাতীয় আওয়ামী পার্টিতে পরিণত হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে এই পার্টি তাদের অস্তিত্ব আওয়ামী লীগে বিলীন করে দিয়েছিল। পোস্টারে শেখ হাসিনার ছবি দিয়ে আওয়ামী লীগ সমর্থিত এই পার্টি এখন জাতীয় আওয়ামী পার্টিতে পরিণত হয়েছে।’

যশোর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বিজিবি সদস্য নিহত হওয়ার বিষয়টি তুলে ধরে রিজভী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ক্ষমতাসীন সরকারের আচরণ এখন আর ‘বন্ধুপ্রতিম’ নয় ‘বন্দুকপ্রতিম’।