ইংলিশ অলিম্পিয়াড গ্লোবাল আয়োজিত সিজন-৩ প্রতিযোগিতার কিডস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নাওয়াজ ওয়াসিফ। গত (১৯ জানুয়ারি) রাজধানীর ইউনাইটেড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রায় দুই বছর আগে ১ লাখ ৩৫ হাজারের বেশি প্রতিযোগী এ আয়োজনে অংশ নেয়। তাদের মধ্যে বছাইকৃত প্রায় ১০ হাজার প্রতিযোগী বাছাই করা হয়। ৬ বিভাগে তাদের থেকে ৯০০ প্রতিযোগী গ্র্যান্ড-ফিনালে উত্তীর্ণ হয়। কিডস বিভাগের ১৫০ জন ফাইনালিস্টের মধ্যে গত শুক্রবার চূড়ান্ত লড়াই অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইংলিশ অলিম্পিয়াড বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান মো. আমানুল্লাহর তত্ত্বাবধানে প্রধান পরিক্ষক ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভিড ডল্যা। প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড ইউনিভার্সিটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল কাসেম মিয়া।
কিডস বিভাগে ১৫০ জন ফাইনালিস্টের মধ্যে ১৫ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষনা করা হয়। এর মধ্যে শীর্ষস্থান দখল করে চ্যাম্পিয়ন হয়েছে কিডস টিউিটোরিয়ালের নাওয়াজ ওয়াসিফ।