দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সাংসদদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি। দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। সরকারী দলের হুইপও করা হয়েছে তাকে। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন। প্রথম অধিবেশনের দিনই তাদের খেলা আছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
তাই কয়েকদিন ধরেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ৩০ জানুয়ারি কোথায় থাকবেন মাশরাফী। বিপিএলে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে সিলেট স্ট্রাইকার্সের প্রতিনিধি হয়ে এসেছিলেন তিনি। সেখানেই জানালেন ঐদিন তিনি কি করবেন।
তবে জবাবটা খুব অল্পতেই শেষ করেছেন। বলেছেন, ‘দেখি কি করা যায়। চিন্তা করছি।’
বিপিএলে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে রংপুর রাইডার্সের কাছে হেরেছে সিলেট স্ট্রাইকার্স।