'৩৫ লাখ টাকা কি মরার পর দিবেন'- বকেয়া নিয়ে নাসুমের আবেগী বার্তা

আপডেট : ০৫ মে ২০২৬, ০১:২৬ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ। তবে মাঠের পারফরম্যান্সে উজ্জ্বল থাকলেও মাঠের বাইরের অভিজ্ঞতায় তিক্ততা প্রকাশ করেছেন এই ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম মালিক মাহিদুল ইসলাম সামির বিরুদ্ধে বকেয়া পাওনা আদায়ের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিস্ফোরক পোস্ট দিয়েছেন তিনি।

নাসুম তার পোস্টে সরাসরি মাহিদুল ইসলাম সামিকে উদ্দেশ্য করে লিখেছেন, 'আমার ৩৫ লাখ টাকা তো দিয়েছেন, সরাসরি চুক্তির বাকি ৩৫ লাখ টাকা কি দিবেন? নাকি মরার পর চল্লিশার সময় দিবেন?' আবেগী কণ্ঠে নাসুম আরও যোগ করেন, যদি টাকাটা মৃত্যুর পরই দেওয়ার পরিকল্পনা থাকে, তবে যেন তাকে জানানো হয়। যাতে তিনি তার পরিবারকে বলে যেতে পারেন যে সিলেট টিমের মালিকের কাছে তিনি টাকা পাবেন।

সিলেটের ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট ফাহিম আল চৌধুরীকে উদ্দেশ্য করেও বার্তা দিয়েছেন নাসুম। ফাহিমকে বড় ভাই সম্বোধন করে তিনি বকেয়া টাকা উদ্ধারে তার সহযোগিতা কামনা করেছেন। নাসুম লিখেছেন, 'ভাই, আমার টাকাগুলো যেন পাই—এই বিষয়ে একটু দেখবেন। আমার কথা বলার মতো কেউ নেই।' টাকার জন্য এভাবে আকুতি জানানো নাসুমের গত বিপিএলে নাসুমের পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়। বল হাতে সিলেটের সফলতম বোলার ছিলেন তিনি। নিজের পারফরম্যান্সের পরিসংখ্যান তুলে ধরে নাসুম মনে করিয়ে দেন:

 ম্যাচ: ১২ ম্যাচ

 উইকেট:১৮টি (টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ)

 ইকোনমি: ৫.৯৭

 সেরা বোলিং: ৫/৭

×
সর্বশেষ সর্বাধিক পঠিত