আত্মবিশ্বাস বাড়বে সিংহের, পদোন্নতি হতে পারে তুলার

আজ ১০ মাঘ ১৪৩০, ২৪ জানুয়ারি ২০২৪, রোজ বুধবার

জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রে মোট ১২টি রাশি রয়েছে। জেনে নিন আপনার রাশিফল অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে।

মেষ

মেষ জাতক ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ নয়। কাউকে টাকা ধার দেবেন না। চাকরিজীবীরা সতর্ক থাকুন। অফিসে সমস্যা হতে পারে। কারো সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। মানসিক অবসাদ বাড়বে। অবিবাহিতদের বিয়ের আলোচনা অগ্রসর হবে।

বৃষ

আকস্মিক অর্থ লাভ হতে পারে। সন্তানের সহযোগিতা লাভ করবেন। কঠিন পরিশ্রমের পর সাফল্য লাভ সম্ভব হবে। আয় ও অর্থ বৃদ্ধির শুভ সংযোগ রয়েছে।

মিথুন

ব্যবসায়ে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। সঙ্গীর সহযোগিতা লাভ করবেন। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। মিষ্টি কথায় নিজের কাজ সম্পন্ন করাতে পারবেন। খাওয়া-দাওয়ায় বিশেষ যত্ন নিন। প্রেম জীবনে সাফল্য রয়েছে।

কর্কট

প্রেম জীবনে টানাপোড়েন থাকবে। প্রতিদিনের কাজকর্মে সমস্যা থাকবে। পরিকল্পিত কাজ সম্পন্ন হবে না। বিবাদ ও প্রতিযোগিতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।

সিংহ

আত্মবিশ্বাস বেশি হবে। আপনার চিন্তাভাবনার সবার ভালো লাগবে। সুসংবাদের অপেক্ষা করবেন। সঙ্গী আপনার অনুভূতি বুঝবে। হাঁটুর ব্যথা আপনাকে সমস্যায় ফেলবে। মনোবল বাড়বে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হতে পারে।

কন্যা

পরিবারের সহযোগিতা লাভ করবেন। মানসিক ভারসাম্য বজায় থাকবে। ক্যারিয়ার ও ব্যবসায়ের ক্ষেত্রে নতুন ও ভালো সুযোগ পেতে পারেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। লেনদেনে সতর্কতা অবলম্বন করুন।

তুলা

কঠিন পরিশ্রমের পর সাফল্য লাভ করবেন। পদোন্নতি লাভের পূর্ণ সম্ভাবনা রয়েছে। অন্যের কাছ থেকে কাজ হাসিল করতে সফল হবেন। স্বাস্থ্য ঠিকঠাক থাকবে।  

বৃশ্চিক

আর্থিক বিষয়ে লোকসান হতে পারে। আইনি মামলা জটিলতা বাড়াবে। আকস্মিক ঘটনায় শীঘ্র সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকুন। স্বাস্থ্য ঠিক থাকবে। ব্যয় বাড়বে।

ধনু

ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আজ কিছুটা সমস্যায় ফেলতে পারেন।  কোনো বিশেষ কাজ পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই কাজ আজ পূর্ণ না হলে অবসাদগ্রস্ত হবেন না। ধৈর্য ধরুন। প্রিয় মানুষের সঙ্গে দেখা হতে পারে।

মকর

টাকাপয়সার বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে, তা না হলে বড়সড় লোকসানের সম্ভাবনা রয়েছে। চিন্তিত থাকবেন। স্বাস্থ্য দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে। পরিবারের সুখসাধন বৃদ্ধি হবে।

কুম্ভ

ক্যারিয়ার সংক্রান্ত সুসংবাদ পাবেন। পুরনো বিবাদের সমাধানের চেষ্টা করবেন ও পরিস্থিতি নিজের পক্ষে আনতে পারবেন। চাকরিজীবীজের জন্য ভালো সময়। জটিল বিষয়ের সমাধান হবে। ব্যবসায়ে নতুন কিছু করতে সফল হবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

মীন

আজ মীন রাশির জাতকেরা ভেবেচিন্তে বিনিয়োগ করুন। কাজে ভুল হতে পারে। প্রেম জীবনে উত্থান-পতন থাকবে। গুরুত্বপূর্ণ কাজ করার সময়ে সতর্কতা অবলম্বন করুন।