আজ ১৭ মাঘ ১৪৩০, ৩১ জানুয়ারি ২০২৪, রোজ বুধবার
জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রে মোট ১২টি রাশি রয়েছে। জেনে নিন আপনার রাশিফল অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে।
মেষ
স্বামী-স্ত্রীর মধ্যে মতের বিরোধ সৃষ্টি হতে পারে। কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। আজ মেষ রাশির সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। বুদ্ধির ভুলের জন্য কোনও কাজ হাতছাড়া হতে পারে। বৃষ
বৃষ রাশির জাতকরা আজ একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। রক্তচাপের হেরফের হতে পারে। আত্মীয়দের নিয়ে বিবাদ দেখা দেবে। প্রেমে মান-অভিমান বাড়বে। একাধিক পথে আয় বাড়তে পারে। কর্মস্থলে সুনাম বৃদ্ধি হবে। ব্যবসা মনের মতো হবে না। কোনও নতুন কাজে হাত দেওয়া ঠিক হবে না।
মিথুন
মিথুন রাশির জাতকরা আজ আগুন থেকে দূরে থাকুন, বিপদের আশঙ্কা রয়েছে। সংসারের জন্য অনেক করেও বদনাম হবে। টাকাপয়সা চুরি যেতে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনার অগ্রগতি। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার লাভ। চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন।
কর্কট
ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যয় বাড়তে পারে। লিভারের সমস্যা দেখা দেবে। অলসতার জন্য কোনও ভাল কাজ হাতছাড়া হবে। দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে। আজ অর্থভাগ্য ভাল।
সিংহ
ব্যবসায় দায়িত্ব বাড়বে। পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভাল হবে। আজ বাড়তি খরচ হতে পারে। সাবধানে গাড়ি চালানো প্রয়োজন নয়তো আঘাতের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে অভিমান বাড়তে পারে। টিউমার জাতীয় রোগে ভোগান্তি। পেটের সমস্যা বাড়তে পারে। প্রেমের জন্য চাপ বাড়বে।
কন্যা
কন্যা রাশির জাতকদের আজ ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভাল হবে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। প্রেমে বিবাদ বাধার শঙ্কা রয়েছে। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। বাড়ির লোকের সঙ্গে বনিবনা না-ও হতে পারে।
তুলা
ব্যবসায় চাপ বাড়লেও আয় বৃদ্ধি পাবে। বুদ্ধির অভাবে কোনও কাজ পণ্ড হতে পারে। মায়ের সঙ্গে মনোমালিন্য ও পরে কষ্ট পাবেন। প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে। কোনও উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। কর্মস্থলে ব্যস্ততা বাড়ায় শারীরিক কষ্ট বৃদ্ধি। সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদের শঙ্কা রয়েছে।
বৃশ্চিক
আজ দাম্পত্য কলহ হতে পারে। তবে কর্মস্থলে সুনাম বাড়বে। ব্যবসায় নিজের বুদ্ধিতেই আয় বাড়বে। বাবা-মা’র চিকিৎসায় খরচ বৃদ্ধি পাবে। লেখাপড়ায় সন্তানের আগ্রহ দেখতে পাবেন।
ধনু
ধনু রাশির জাতকরা আজ কর্মস্থলে উন্নতির সুযোগ পেতে পারেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়বে। বেকারদের জন্য কাজের ভাল সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। প্রেমে মান-অভিমান বৃদ্ধি পাবে। অতিরিক্ত রাগ বিপদ ডেকে আনতে পরে।
মকর
মকর রাশির জাতকরা আজ ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন। বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। মনের মতো আয় হবে না। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। রক্তচাপ নিয়ে চিন্তা। দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে।
কুম্ভ
বন্ধুদের সঙ্গে মনমালিন্যের শঙ্কা রয়েছে। কর্মস্থলে সম্মানহানির সম্ভাবনা। বাবার জন্য বিপদ থেকে উদ্ধার লাভ হবে। ব্যবসার ক্ষেত্র আজকে কুম্ভ রাশির জাতকদের জন্য দিনটি শুভ। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে।
মীন
খেলাধুলায় নাম করার ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন। অতিরিক্ত রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে।