দরজায় কড়া নাড়ছে বইমেলা। এবার মেট্রোরেল সেবা যুক্ত হওয়ায় ধারণা করা হচ্ছে বইমেলায় প্রচুর পাঠকলেখকের সমাগম ঘটবে। কিন্তু পাঠকরা কিনবেন কোন বই! দেশ রূপান্তরের সাহিত্য আয়োজন ধ্রুপদি গত বছরের মতো এবারও থাকছে মেলার পাঠকের সঙ্গে। ধ্রুপদি মনোনয়নে আমরা মেলায় প্রকাশিত হাজারো বই থেকে প্রস্তুত পাঠককে বেছে দেব জরুরি বইটি। উপন্যাস, গল্প, কবিতা, অনুবাদ, প্রবন্ধ/গবেষণা, স্মৃতিকথা/আত্মজীবনী ক্যাটাগরিতে আমরা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দেব ‘ধ্রুপদি মনোনয়ন’। যেখান থেকে জেনে নিয়ে পাঠকরা কিনতে পারবেন পছন্দের গুরুত্বপূর্ণ বইটি।