আসলেই কি বন্ধ হয়ে যাচ্ছে ৫ বছরের পুরনো ফোন?

ভারতে ১০ বছরের বেশি পুরনো গাড়ির জন্য স্ক্র্যাপিং পলিসি কার্যকর করেছে দেশটির সরকার। অর্থাৎ ১০ বছরের পুরনো যানবাহন স্ক্র্যাপ করা বাধ্যতামূলক হবে। একই ভাবে, মোবাইল ফোন স্ক্র্যাপিং পলিসি বাস্তবায়ন করা হচ্ছে দেশটিতে। এতে ৫ বছরের পুরনো ফোন ব্যবহার নিষিদ্ধ করা হবে। এর কারণ হল নির্দিষ্ট হার এবং সরকার কর্তৃক নির্ধারিত এসএআর (SAR) মান।

কিছুদিন ধরে পাশ্বর্বতী দেশ ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এমনই দাবি করা হচ্ছিল। তবে এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে দেশটির সরকার।

ভারতের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ বলছে, সরকার ইতিমধ্যেই এসএআর ভ্যালুর স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে, যা প্রতিটি স্মার্টফোন কোম্পানিকে মানতে হয়। এছাড়াও এসএআর ভ্যালুর ডিটেইলসও রেকর্ড করা হয় স্মার্টফোনের বক্সে।

তবে টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে ৫ বছরের পুরনো ফোন বন্ধের কোনো আদেশ জারি করা হয়নি। যতদিন ইচ্ছা ততদিন স্মার্টফোন ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা জানিয়েছে টেলিযোগাযোগ কর্তৃপক্ষ।

মোবাইল ফোন থেকে কী পরিমাণ রেডিয়েশন নিঃসরণ হয়? এটি এসএআর (SAR) মান দ্বারা নির্ধারিত হয়। প্রতিটি ডিভাইসের জন্য বিভিন্ন এসএআর মান স্থির করা হয়েছে। সাধারণত যে কোনো ডিভাইসের এসএআর মান ১.৬ W/Kg এর বেশি হওয়া উচিত নয়। এ নিয়ম ১ সেপ্টেম্বর ২০১৩-এ ভারত সরকার দ্বারা বাস্তবায়িত হয়েছিল।