গরু নিয়ে ফেরার সময় প্রাণ গেল মাংস ব্যবসায়ীর

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গরু ভর্তি ভটভটি উল্টে আফজাল হোসেন (৪৫) নামে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার নওদাবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাংস ব্যবসায়ী আফজাল হোসেন হাতীবান্ধা উপজেলা টংভাঙ্গা এলাকার আ. রহমান ছেলে।

হাতীবান্ধা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মাংস ব্যবসায়ী আফজাল হোসেন (৪৫) পার্শ্ববর্তী চামটার হাট থেকে গরু কিনে একটি ভটভটি গাড়িতে গরু নিয়ে আসার সময় উপজেলার নওদাবাস এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধার স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গরুসহ ভটভটি উল্টে গিয়ে মাংস ব্যবসায়ী মারা গেছেন।