রাজধানীর কয়েকটি মেট্রোরেল স্টেশনের আশপাশে মূত্রত্যাগ করছেন কেউ কেউ। ফলে ওইসব জায়গা দিয়ে মেট্রো যাত্রী ও সাধারণ মানুষ চলাচলের সময় চরম বিপত্তিতে পড়ছেন। মূত্রের প্রকট দুর্গন্ধে নাকে রুমাল চেপে হাঁটতে হয় পথচারীদের।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর মিরপুর-১২ এলাকার পল্লবী মেট্রোরেল স্টেশনের লিফটের পেছনের জায়গা ও উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের লিফট ও সিঁড়ির পাশে মেট্রো যাত্রীদের মূত্রত্যাগ করতে দেখা যায়। যেখান দিয়ে মানুষের চলাচল করাই কষ্ট হয়ে গেছে।
আজ শনিবার (২৭ জানুয়ারি) উত্তরা উত্তরে মেট্রোরেল থেকে নেমেই কয়েকজন যাত্রীকে লিফটের অদূরে দাঁড়িয়ে মূত্রত্যাগ করতে দেখা যায়। একজনের সঙ্গে কথা বললে তিনি জানান, প্রচণ্ড চাপ থাকায় এখানে মূত্রত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা হচ্ছে। মেট্রোরেলের ফেসবুকের একটি কমিউনিটি গ্রুপে নাজমুস সাকিব নামক এক মেট্রো যাত্রী লিখেছেন, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মিরপুর ১২ নম্বর স্টেশনের লিফটের পেছনে যততত্র মল-মূত্রত্যাগ করছেন লোকজন এবং গন্ধে পাশের রাস্তা দিয়ে হাঁটা যায় না।
আরও পড়ুন