আকর্ষণীয় বেতনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে এমএসই অ্যান্ড ইমারজেন্সি করপোরেট বিজনেস বিভাগে আরও/আরএম (অফিসার-সিনিয়র এক্সিকিউটিভ অফিসার) পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড

বিভাগ: এমএসই অ্যান্ড ইমারজেন্সি করপোরেট বিজনেস

পদ: আরও/আরএম (অফিসার-সিনিয়র এক্সিকিউটিভ অফিসার)

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।

অতিরিক্ত যোগ্যতা: ব্যাংকিং/ফিন্যান্সিয়াল সার্ভিসেস, এসএমই প্রোডাক্টস অ্যান্ড কমপ্লায়েন্সেস বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। যোগাযোগ ও পিপল ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

অভিজ্ঞতা: কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে এমএসই/ইমারজেন্সি করপোরেট বিজনেসে অন্তত ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আকর্ষণীয় বেতন-ভাতা দেওয়া হবে

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর বয়স: ২২-৫০বছর।

কর্মস্থল: দেশের যে কোনো স্থান।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৪

সূত্র: বিডিজবস